ফটিকছড়িতে ইট ভাটা থেকে ট্রাকভর্তি ইট নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ

এ কে এম নাজিম উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি প্রতিনিধি:
আজ শনিবার ভোর সকালে উপজেলা ফটিকছড়ির পাইন্দং শ্বেতকুয়াস্থ মেসার্স খাজা আজমীর ইট ভাটা থেকে মো: সাহাবুদ্দিন নামক এক ব্যবসায়ী জোরপূর্বক ট্রাক ভর্তি করে ইট নেওয়ার সময় ম্যানেজার ও কর্মচারীরা আটক করে।

মালিকপক্ষের মো: সাদ্দাম 999 তে কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে ইট বোঝাই ট্রাকটি আটক করে।

মালিকপক্ষ মো: সাদ্দাম এবং মো: সাইম জানান, মো: সাহাবুদ্দিন আমাদের উক্ত ইট ভাটার পূর্বের মালিক মো: কাশেমের নিকট হতে টাকা পাবে কিন্তু তিনি উক্ত পাওনা টাকার জন্য আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে আসতেছে। আমরা চার জন পার্টনার মো: কাশেমের নিকট হতে এই ইট ভাটাটি ক্রয় করে ব্যবসায় করে আসতেছি। মো: কাশেমের নিকট থেকে পাওনা টাকার জন্য তিনি আমাদের ভাটা থেকে ইট কিভাবে নিয়ে যাবে।

এ বিষয়ে মো: সাহাবুদ্দিনের নিকট জানতে চাইলে তিনি জানান, আমি ওদের নিকট হতে টাকা পাবো এবং আমার কাছে পর্যাপ্ত প্রমাণাদি আছে। আমি আমার পাওনা টাকা উদ্ধারের জন্য পরবর্তীতে আইনি পদক্ষেপ নিব। ইট বোঝাই ট্রাকটি পুলিশ উক্ত ইট ভাটার ম্যানেজারের জিম্মায় রেখে এসেছেন বলে জানা যায়।

মন্তব্য করুন