
নিউজগার্ডেন ডেস্ক: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রাম বিভাগের পক্ষ হতে শনিবার (৩১ মে) দুপুরে রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এসময় শহীদ জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকো এবং ২৪ এর জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। পরে নেতৃবৃন্দ গরিব অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
এতে উপস্থিত ছিলেন এ্যাব চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহ, আইবি চট্টগ্রাম বিভাগের সাবেক সম্মানী সম্পাদক এবং ওয়াসার সাবেক প্রধান প্রকৌশলী ইয়াকুব সিরাজউদ্দৌলা, এ্যাবের যুগ্ম সম্পাদক প্রকৌশলী আবুল বাশার, এ্যাবের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মুনতাসির মামুন মুন্না, প্রকৌশলী শহিদুজ্জামান কিরণ, প্রকৌশলী ফাহাদ, প্রকৌশলী নাবিদ, প্রকৌশলী তাজুল ইসলাম প্রমুখ।









