
কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সাথে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দের মতবিনিময়।
আজ ৪ জুন সকালে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দারের সাথে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মো: মিজানুর রহমান সরকার এবং যুগ্ম মহাসচিব মোঃ ফারুক হোসেন সাক্ষাৎ করেন এবং স্মারকলিপি দেন।
এ সময় কিন্ডারগার্টেন এর কমলমতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগদানের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। প্রাথমিক গণশিক্ষা সচিব মহোদয় আবু তাহের মোঃ মাসুদ রানা এ সময় উপস্থিত ছিলেন।
কিন্ডারগার্টেন এর কমলমতি শিক্ষার্থীরা যাতে চলতি বছর থেকে অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগদানের বিষয়টি বিবেচনের আশ্বাস দেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান মিসেস মনোয়ার ভূঁইয়া এবং মহাসচিব মো: মিজানুর রহমান সরকারের বলিষ্ঠ নেতৃত্বে কিন্ডারগার্টেন এর দাবি দাওয়া আদায়ে অগ্রণী ভূমিকা পালন করছেন।









