
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন সিটি গেইট এলাকায় রহস্যজনক আগুনে একটি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় এই আগুনের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোনায়েম বিল্লাহ জানান, ভোরে খবর পেয়ে আমাদের স্টেশন থেকে দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৭টা ১০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত রাজমুকুট এন্টারপ্রাইজ এর মালিক আজিজুল হক বলেন, আমার কারখানায় অজ্ঞাত কারণে আগুন লেগে যায়। আগুনের কারণে কারখানায় থাকা ফার্নিচার, ফার্নিচার তৈরির মালামাল, কম্প্রেশার মেশিন সেলাই মেশিন শুটার মেশিন, সার্কুলার মেশিন, মজুদকৃত তৈরী সোফা সহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবরটি পড়েছেনঃ ১৭









