বিজিএমইএ’র নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান চট্টগ্রামেও

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান, ব্যবস্থাপনা পরিচালক, রাইজিং ফ্যাশনস্ লিঃ ও প্রথম সহ-সভাপতি সেলিম রহমান, ব্যবস্থাপনা পরিচালক, কেডিএস গার্মেন্টস্ ইন্ডাষ্ট্রিজ লিঃ-এর নেতৃত্বে নবনির্বাচিত অফিস বেয়ারারগন ২০২৫-২০২৭ মেয়াদের জন্য বাণিজ্য সংগঠনটি গত ১৬ জুন ২০২৫ উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে দায়িত্ব গ্রহন করেছেন।

অদ্য ১৭ জনু, ২০২৫ইং মঙ্গলবার চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় চট্টগ্রাম অঞ্চলের পোশাক শিল্প মালিকদের নিয়ে অনুরূপ একটি অনুষ্ঠান আয়োজন করা হলো।অনুষ্ঠানে প্রথম অংশে সভাপতিত্ব করেন- বিজিএমইএ’র সহায়ক কমিটির সদস্য এমডি. এম মহিউদ্দিন চৌধুরী এবং দ্বিতীয় অংশে সভাপতিত্ব করেন- বিজিএমইএ’র নবনির্বাচিত প্রথম সহ-সভাপতি সেলিম রহমান। সভায় বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে আলহাজ্ব খলিলুর রহমান, মোহাম্মদ আবদুস সালাম, এস.এম. আবু তৈয়ব, নাসির উদ্দিন চৌধুরী, নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী, প্রাক্তন সহ-সভাপতিবৃন্দ এ.এম. চৌধুরী সেলিম, রাকিবুল আলম চৌধুরী উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও গুরুত্বর্পূণ ও দিকনির্দেশনামূলক মূল্যবান বক্তব্য রাখেন- বিজিএমইএ’র নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান ও প্রথম সহ-সভাপতি সেলিম রহমান। বক্তারা আগামীতে তৈরী পোশাক শিল্পের স্বার্থে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে বিজিএমইএ এর শীর্ষ স্থানীয় নেতারা এবং বিপুল সংখ্যক সাধারণ সদস্যরাও উপস্থিত ছিলেন।

নতুন পরিচালনা পর্ষদের অন্যান্য অফিস বেয়ারাররা হলেন- সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান (বাবলু), ব্যবস্থাপনা পরিচালক, অনন্ত গার্মেন্টস্ লিঃ, সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম, ব্যবস্থাপনা পরিচালক, সফটটেক্স কটন (প্রাঃ) লিঃ, সহ-সভাপতি(অর্থ) মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, ফেব্রিকা নীট কম্পোজিট লিঃ, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, দেশ গার্মেন্টস্ লিঃ, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, অমিতি ডিজাইন লিঃ এবং সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, চৌধুরী ফ্যাশন ওয়্যার লিঃ।

চট্টগ্রাম অঞ্চল থেকে পরিচালনা পর্ষদের পরিচালকগন হলেন এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী, পরিচালক, ক্লিফটন এপারেলস্ লিঃ, সৈয়দ মোহাম্মদ তানভীর, ব্যবস্থাপনা পরিচালক, প্যাসিফিক জিন্স লিঃ, সাকিফ আহমেদ সালাম, ব্যবস্থাপনা পরিচালক, ফ্যাশন ওয়াচ লিঃ, মোঃ সাইফ উল্যাহ, ব্যবস্থাপনা পরিচালক, এর্লাট ফ্যাশনস্ লিঃ, এনামুল আজিজ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, এইচকে-টিজি গার্মেন্টস্ লিঃ, এস এম আবু তৈয়ব, ব্যবস্থাপনা পরিচালক, ইন্ডিপেন্ডেন্ট এপারেলস্ লিঃ রাকিবুল আলম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, এইচকেসি এপ্যারেলস্ লিঃ।

ঢাকা থেকে পরিচালনা পর্ষদের অন্য পরিচালকগন হলেন- শাহ রাঈদ চৌধুরী, শেয়ার হোল্ডার পরিচালক, ইভিটেক্স ড্রেস র্শাট লিঃ, মোহাম্মদ আব্দুর রহিম, ভাইচ চেয়ারম্যান, দুলাল ব্রার্দাস লিঃ, ফয়সাল সামাদ, ব্যবস্থাপনা পরিচালক, সুরমা গার্মেন্টস লিঃ, মোঃ হাসিব উদ্দিন, চেয়ারম্যান, এপিএস নীট কম্পোজিট লিঃ, মোহাম্মদ আবদুস সালাম, ব্যবস্থাপনা পরিচালক, এ.টি.এস. এপ্যারেলস্ লিঃ, নাফিস-উদ-দৌলা, পরিচালক, ইম্প্রেস-নিউটেক্স কম্পোজিট টেক্সটাইলস্ লিঃ, সুমাইয়া ইসলাম, পরিচালক, যমুনা ডেনিমস্ লিঃ, ফাহিমা আক্তার, পরিচালক, মাসকো ইন্ডাঃ লিঃ, মজুমদার আরিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইলস্ লিঃ, আনোয়ার হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, লাকিস্টার এপারেলস্ লিঃ, শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, ব্যবস্থাপনা পরিচালক, কিউট ড্রেস ইন্ডাস্ট্রি লিঃ, কাজী মিজানুর রহমান, ম্যানেজিং পাটর্নার, আদিবা এপারেলস্, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, ব্যবস্থাপনা পরিচালক, গোল্ডেন ষ্টিচ্ ডিজাইন লিঃ, এ.বি.এম. সামছুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, হান্নান ফ্যাশনস্ লিঃ, আসেফ কামাল পাশা, ব্যবস্থাপনা পরিচালক, মুন রেডিওয়্যারস্ লিঃ, ড. রশিদ আহমেদ হোসাইনী, ব্যবস্থাপনা পরিচালক, নেক্সাস সুয়েটারস্ ইন্ডাষ্ট্রিজ (প্রাঃ) লিঃ, ফারুক হাসান, ব্যবস্থাপনা পরিচালক, জায়ান্ট টেক্সটাইলস্ লিঃ, রুমানা রশীদ, ব্যবস্থাপনা পরিচালক, রুমানা ফ্যাশন লিঃ, মোহাম্মদ সোহেল, ব্যবস্থাপনা পরিচালক, বাংলা পোশাক লিঃ, সামিহা আজিম, ব্যবস্থাপনা পরিচালক, সাইনেষ্ট এপারেলস্ লিঃ।

সভার শেষে সম্মিলিত পরিষদ, চট্টগ্রামের নেতৃবৃন্দ, বিকেএমইএ, সিবিইউএফটি, ওয়াশিং শিল্প এসোসিয়েশন সহ বিভিন্ন সংস্থা ও সংগঠন বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

 

মন্তব্য করুন