চন্দনাইশে বিএনপির ঈদ পুনর্মিলনী প্রস্তুতি সভা

ওসমান চৌধুরী, চন্দনাইশ: চন্দনাইশ উপজেলা জাতীয়তাবাদীদল বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের উদ্দেগে ঈদ পরবর্তী (২১জুন) শনিবার ঈদ পূর্নমিলনী উপলক্ষে ১৮(জুন) বুধবার বিকাল ০৪ ঘটিকায় চন্দনাইশ উপজেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সাবেক আহবায়ক কমিটির সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য নুরুল হুদা বাবর, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শামসু উদ্দিন মেম্বার, চন্দনাইশ পৌর সভা বিএনপির সাবেক সদস্য সচিব মাহাবুল আলম, দোহাজারী পৌর বিএনপির সাবেক আহবায়ক কামাল উদ্দিন, সাবেক সদস্য সচিব বাবু খান, দোহাজারী পৌর সভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ফয়েজ, আমির হোসেন, নুরুল কবির কমিশনার, নওশা মিয়া, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, দোহাজারী পৌর যুবদলের সাবেক আহবায়ক ইফতিয়ার উদ্দিন সুমন,আঃ রহিম, জয়নালআবেদিন প্রমুখ।

মন্তব্য করুন