
নিউজগার্ডেন ডেস্ক: লোহাগাড়া উপজেলার কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবুল কাসেম সোমবার (২৩ জুন) আগামী ৬ মাসের জন্য এ এডহক কমিটির অনুমোদন দেন।
কমিটিতে নুরুল আলম চৌধুরীকে সভাপতি, পদাধিকার বলে প্রধান শিক্ষক অরুণ কান্তি পালকে সদস্য সচিব, মো. ইসলাম মিঞাকে জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক সদস্য ও মো. জামাল উদ্দীনকে ইউএনও কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
উল্লেখ্য, এডহক কমিটির সভাপতি নুরুল আলম চৌধুরী কলাউজান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।
তিনি অত্র স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাবেক সভাপতি ও বর্তমানে টংকাবতী রাবার ড্যাম সমবায় সমিতি লি. সভাপতির দায়িত্ব পালন করছেন।
খবরটি পড়েছেনঃ ২২









