
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে সাংবাদিক শাহিদুল ইসলাম ও তার সন্তানকে হেনস্তাকারীরা আটক। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে বলে ইপিজেড থানা পুলিশ নিশ্চিত করেছেন।
আটককৃতরা হল আনোয়ারা বুরুমছড়ারা মৃত সিদ্দিক আলমের পুত্র মোঃ ফোরকান (৩৮), ভোলা জেলার হাজিরহাটের আব্দুস সালামের পুত্র মোঃ মনিরুল ইসলাম (২৮), কুমিল্লা জেলার চুরিয়া বিষ্ণুপুর গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র মোঃ নুরুল ইসলাম (৫৪)। বর্তমানে তারা সকলে ইপিজেড থানার বন্দরটিলায় অবস্থান করে।
বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ জনকে আদালত জামিন মঞ্জুর করেন এবং ১ জনকে জেল হাজতে প্রেরণ করেন।
খবরটি পড়েছেনঃ 31









