চিটাগাং উইম্যান চেম্বারে প্রশিক্ষণ কর্মশালা

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের আগ্রাবাদে ইন্টারন্যাশনাল লেবার অর্গানিজেশন (আইএলও) কান্ট্রি অফিস ফর বাংলাদেশ ও চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর যৌথ উদ্যোগে ফরমালাইজ ইউর বিজনেস ফর ইনফর্মাল এন্টারপ্রাইজ শীর্ষক প্রশিক্ষণের প্রথম ব্যাচের তৃতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (২৩ জুন) চিটাগাং উইমেন চেম্বারের সেমিনার হলে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় ভ্যাট সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়,উদ্যোক্তাদের পণ্যের মান নিয়ন্ত্রণ, বিএসটিআই সার্টিফিকেশন প্রক্রিয়া, শ্রম বিধিমালা, টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রশন, ভ্যাট চালান, ইনকাম ট্যাক্স, ব্যবসা পরিচিতি কারণ সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়।

চট্টগ্রাম ইউমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জি এ রায়হান স্যারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত। উক্ত প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে রয়েছেন ঋণই প্রশিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, আয়কর আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম এবং চট্টগ্রাম ইঝঞও এর সহকারী পরিচালক ফারহানা জাহান পারুল। প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ নেজাম উদ্দিন।
উল্লেখ্য যে, ২৫ জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।

মন্তব্য করুন