৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল উপলক্ষ্যে প্রস্তুতি সভা

নিউজগার্ডেন ডেস্ক: আগামী ৩ জুলাই গ্রুপ মিছিল উপলক্ষে ও নবনির্বাচিত ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা গতকাল অনুষ্ঠিত হয়।

নব গঠিত কমিটির সিনিয়র যুগ্ন-আহবায়ক হাজী নিজামুল ইসলামের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো: ইউসুফের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির প্রভাবশালী সদস্য ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারা পরিদর্শক জাফর আহমদ।

প্রধান বক্তা ছিলেন আলহাজ¦ জমির, বিশেষ অতিথি ছিলেন হাজী হারুন সওদাগর।

এছাড়াও উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক নেতা জানে আলম, হাজী আকতার সওদাগর, বিএনপি নেতা মোহাম্মদ মনজুর আলম, যুগ্ম আহবায়ক ওমর ফারুক, মোঃ শাহাজান, মোহাম্মদ তৈয়ব সওদাগর, আমিন, ইউসুফ, রহমান, নুরুল আবছার, জাহেদ, জাবেদ, মনজুর, ইসমাইল, বাবুল, যুবদল নেতা ইয়াছিন, শাহজাহান, ফোরকান, ইমন, সুমন, রাসেল, হোসেন, দৌলত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দলের নবীন নেতৃত্বকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করতে হবে।

আনন্দ মিছিল ও সমাবেশে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন এবং নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান। এ সময় বক্তারা সংগঠনের অগ্রগতির পাশাপাশি আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন