৩৫ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করেছে ইআরএল

নিউজগার্ডেন ডেস্ক: ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল) ৫৭ বছরের পরিচালনাকালে এই প্রথমবারের মতো বাৎসরিক পরিশোধন সক্ষমতা ১৫ লক্ষ মেট্রিক টনের অতিরিক্ত আরও ৩৫ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করেছে।
আজ ১ জুলাই (মঙ্গলবার) দুপুরে নগরের পতেঙ্গায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইআরএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আমিন উল আহসান, ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত প্রমুখ।
প্রতিষ্ঠানটি রাষ্ট্রায়ত্ত খাতে দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার। এটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর একটি অঙ্গ প্রতিষ্ঠান।

১৯৬৮ সালের মে মাসে ইআরএল’র বাণিজ্যিক উৎপাদন শুরু হয় এবং সুদীর্ঘ ৫৭ বছর যাবত আমদানিকৃত ক্রুড অয়েল পরিশোধন করে এলপিজি, পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেস অয়েলসহ মোট ১৪ টি পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে আসছে।

সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে ইআরএল তার উৎপাদন সক্ষমতার শতভাগ অতিক্রম করার নজির স্থাপন করতে সক্ষম হয়েছে।

ইআরএল’র বাৎসরিক পরিশোধন সক্ষমতা ১৫ লক্ষ মেট্রিক টন এর বিপরীতে উক্ত অর্থবছরে ক্রুড অয়েল পরিশোধনের পরিমান ১৫ লক্ষ ৩৫ হাজার মেট্রিক টন।

প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সময়কালে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ পরিমান ক্রুড অয়েল পরিশোধন। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির উৎপাদনের ইতিহাসে একটি অনন্য মাইলফলক অর্জিত হয়েছে।

বেশকিছু বাস্তবভিত্তিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলেও ইআরএল’র কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় এই উৎপাদন সক্ষমতা অর্জন করা সম্ভবপর হয়েছে।

প্রতিষ্ঠানটির এই বিশেষ সাফল্য অর্জনের আনন্দঘন মুহূর্তে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, জ্বালানি তেল বিপণন কোম্পানিসমূহসহ সকল অংশীজন, সর্বোপরি ইআরএল এ কর্মরত সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্টার্ন রিফাইনারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ নাসিমুল গনি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান আমিন উল আহসান।

উল্লেখ্য, ১৯৬৮ সালের মে মাসে বাণিজ্যিক উৎপাদন শুরু করে ইআরএল। তখন থেকেই আমদানিকৃত ক্রুড অয়েল পরিশোধন করে এলপিজি, পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেস অয়েলসহ মোট ১৪ ধরনের পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে আসছে প্রতিষ্ঠানটি।

 

মন্তব্য করুন