৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির আনন্দ ও গণ মিছিল অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির আনন্দ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির প সদস্য ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারা পরিদর্শক জাফর আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন সওদাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী হারুন সওদাগর ও হাজী নরুন্নবী সওদগার।

এছাড়াও উপস্থিত ছিলেন হাজী আকতার সওদাগর, ইলিয়াছ সেকু, ওয়ার্ড বিএনপির আহবায়ক ও সাবেক কাউন্সিলর হাসান লিটন, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো: ইউসুফ, হাজী নিজামুল ইসলাম, ওমর ফারুক, শাহজাহান, মনজুর, আমিন, রহমান, তৈয়ব, হোসেন, বাহাদুর, দিদার, জাবেদ, জাহেদ, মো: হোসেন, হোসেন কো: ইলিয়াছ, এয়াকুব, ফরিদ, নাছির, আবছার, জয়নাল, মিনার, মনছুর, ফোরকান, রিপন, সাইফু প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রক্তাক্ত জুলাই অভ্যুত্থান বাংলাদেশের জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বুকের রক্ত ঢেলে লেখা অঙ্গীকার। জুলাই অভ্যুত্থান না হলে আগামী ২০ বছরেও আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটানো সম্ভব হতো না।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে ৪টায় বহদ্দারহাটের বিভিন্ন এলাকায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থান আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণজনতার স্পষ্ট না-বলার আত্মাহুতির ইতিহাস। ফ্যাসিবাদ ও তাদের দোসররা এখনও জুলাই গণঅভ্যুত্থানের বদলা নিতে নানা চক্রান্তে লিপ্ত আছে। আমরা ভোট ডাকাতি, দমন-পীড়ন, গুম-খুন, আয়না ঘরে নির্যাতন, বাক-স্বাধীনতার গলা টিপে ধরা, সংবাদমাধ্যমের নিয়ন্ত্রণ, বিচারব্যবস্থার দলীয়করণ আর অর্থ পাচারের ভয়ংকর নীলনকশায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।

 

মন্তব্য করুন