চন্দনাইশে মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ধর্ম উপদেষ্টা

ওসমান চৌধুরী, চন্দনাইশ: চট্টগ্রামের চন্দনাইশে মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অন্তরবর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আঃ ফঃ মঃ খালিদ হোসেন।

শনিবার (৫ জুলাই) সাড়ে বারটার দিকে চন্দনাইশ উপজেলার ৯ নং ওয়ার্ডস্থ গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট এলাকায় মডেল মসজিদের ভিত্তি পস্তর স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আওয়াল হাওলাদার ও মহাপরিচালক ইসলামিক ফাউণ্ডেশনের আ: ছালাম খান এবং উপ প্রকল্প পরিচালক (প্রকৌশলী) মোহাম্মদ ফেরদৌস- উজ – জামান, চন্দনাইশ উপজেলা নির্বাহ কর্মকর্তা রাজিব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোম্যাসি চাকমা, চন্দনাইশ থানার ওসি নুরুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চ্যাপ্টারের চেয়ারম্যান এম এ হাসেম রাজু, জামায়াত ইসলামি বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: সাহাদাত হোসেন, চন্দনাইশ জামায়াতের আমির মাও: মো: কুতুবউদ্দিন, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, সহ স্থানীয় কর্মরত সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

 

মন্তব্য করুন