ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড.আ ফ ম খালিদ হোসেন

নিউজগার্ডেন ডেস্ক: ৬ জুলাই রবিবার বিকেল পাঁচটায় চট্টগ্রাম মহা নগরীর হযরত শাহ আমানত (রাহ.) এর মাজার সংলগ্ন তনজিমুল মোছলেমীন এতিমখানায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য বলেন, এতিম প্রতিপালন এমন একটি মহৎ কাজ, যার দ্বারা দুনিয়া-আখিরাত দুই উভয় জগতের কল্যাণ সাধন হয়। তিনি বলেন, এতিম প্রতিপালনে কত ফযিলত এবং এতিমের ঠিকভাবে দেখাশোনা না করলে কি ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হবে তারও বর্ণনা কুরআন-হাদিসে উল্লেখ রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুসলিমদের ওই বাড়িই সর্বোত্তম, যে বাড়িতে এতিম আছে এবং তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়। আর সবচেয়ে নিকৃষ্ট ওই বাড়ি, যে বাড়িতে এতিম আছে অথচ তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। এছাড়া, যারা সামর্থ্য থাকা সত্তেও এতিমদেও উপেক্ষা করে নিজে ভালো থাকতে চায়, তাদের অভুক্ত রেখে নিজে তৃপ্তিসহকারে খেতে চায়, প্রিয়নবী (সা.) তাদের মুমিন বলে স্বীকৃতি দেননি। মহান আল্লাহ তাআলা সুরা নিসার ১ নং আয়াতে বলেছেন- “নিশ্চয় যারা এতিমদের ধন-সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে, আর অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে”। ধর্ম উপদেষ্টাবলেন, আমাদের সকলের ঈমানি ও নৈতিক দায়িত্ব হচ্ছে এ বিষয়ে সচেষ্ট হয়ে উভয় জগতের সফলতা অর্জন করা এবং এতিম প্রতিপালনের মতো বরকতপূর্ণ কর্ম হাত ছাড়া না করা। অধ্যাপক ড.আ ফ ম খালিদ হোসেন বলেন, এতিম শিশুদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার মধ্যেই তাদের সঠিক লালন-পালনের স্বার্থকতা নিহিত আছে। এতিম শিশুদের শুধু ভরণ-পোষণ দেওয়াই যথেষ্ট নয়, বরং তাদের স্বাবলম্বী করে তোলাও প্রয়োজন। তাদের এমনভাবে তৈরি করতে হবে যেন তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে এবং সমাজের জন্য সম্পদ হয়ে ওঠে। এতিমরা যাতে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করায় ধর্ম উপদেষ্টা তনজিমুল মোছলেমীন এতিমখানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এতিমখানা পরিচালনা কমিটিরসহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক অধ্যাপক নইম কাদের সভাপতিত্বে মত বিনিময় সভায় এতিমখানার সার্বিক অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন তত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ আমানউল্লাহ। উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরওয়ার আলম, এতিমখানার সাধারণ সম্পাদক অধ্যাপক হাকীম মাওলানা জামালউদ্দিন হেজাযী, চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাবউদ্দিন চৌধুরী, আল হেজায ফাউন্ডেশনেরসহ-সভাপতি হাফেজ লিয়াকত আলী চৌধুরী, আছালতকান ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী দিদারুলআজিম চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন