
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক এস এম নসরুল কদির প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি নিযুক্ত হওয়ায় চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও আমারদেশ এর আবাসিক সম্পাদক মো: জাহিদুল করিম কচি ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট এ ইউ নুরুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় জাহিদুল করিম কচি বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে ভিসি নিযুক্ত করায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁর মতো দক্ষ ও যোগ্য ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করায় সিটি মেয়রকেও ধন্যবাদ জানান। অদূর ভবিষ্যতে নসরুল কদিরের যোগ্যতায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় অনন্য উচ্চতায় নিয়ে যাবেন বলে জাহিদুল করিম কচি মনে করেন।
খবরটি পড়েছেনঃ ২০









