ইসলামী ছাত্রসমাজ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি গঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল আশুরা দিবসে ইসলামী ছাত্রসমাজের এক মসজিলে শুরা বৈঠকে গত সেশনের কমিটি বিলুপ্ত করে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ঘোষিত আহ্বায়ক কমিটির মুহাম্মদ আমানুল্লাহকে আহ্বায়ক, হাফেজ মুহাম্মদ সাইদুল ইসলাম নাঈমকে সদস্য সচিব করে ১১ জন বিশিষ্ট অন্তবর্তীকালীন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

যথাক্রমে যগ্ম আহ্বায়ক মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম, সদস্য মুহাম্মদ নাঈমুদ্দীন, মুহাম্মদ আরাফাত, মুহাম্মদ রুবেল হোসেন, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ ইস্রাফিল আরমান, সমন্বয়কারী মুহাম্মদ সা’দ বিন সরওয়ার।

মন্তব্য করুন