ইসলামী ছাত্রসমাজ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি গঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল আশুরা দিবসে ইসলামী ছাত্রসমাজের এক মসজিলে শুরা বৈঠকে গত সেশনের কমিটি বিলুপ্ত করে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ঘোষিত আহ্বায়ক কমিটির মুহাম্মদ আমানুল্লাহকে আহ্বায়ক, হাফেজ মুহাম্মদ সাইদুল ইসলাম নাঈমকে সদস্য সচিব করে ১১ জন বিশিষ্ট অন্তবর্তীকালীন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। যথাক্রমে যগ্ম আহ্বায়ক মুহাম্মদ […]

‘জুলাই যোদ্ধা’ ওমর ফারুক সাগরের নেতৃত্বের গল্প

জাহাঙ্গীর আলম: চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাহসী নেতা ও সংগঠক ওমর ফারুক সাগর এখন শুধু একটি নাম নয় একটি প্রতীক। রাজপথে গুলিবিদ্ধ হয়েও আন্দোলনের ধারাকে শক্তিশালী রেখে এগিয়ে চলা এক ছাত্রনেতার নাম ওমর ফারুক সাগর। ২০২৪ সালের জুলাই মাসের ছাত্র আন্দোলনে তিনি পুলিশের গুলিতে গুরুতর আহত হন। সেদিনের সেই রক্তাক্ত অভিজ্ঞতা এখন দেশের ছাত্ররাজনীতির ইতিহাসে একটি […]

বাড়িওয়ালার অভিযোগের ভিত্তিতে হাসপাতাল বন্ধ করে দিল সিভিল সার্জন

নিউজগার্ডেন ডেস্ক: গত ২৯ জুন চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়স্থ সেন্ট্রাল সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক কর্তৃপক্ষকে কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এবং সম্পূর্ণ মিথ্যা তথ্যের ভিত্তিতে সিভিল সার্জন কার্যালয় কর্তৃক হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হাসপাতালটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আরো জানা যায়, শত মানুষের কর্মসংস্থান এই হাসপাতালটি বন্ধের পদক্ষেপ […]

দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে: মুহাম্মদ শাহজাহান

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, দেশব্যাপী নির্বাচনী কাজ পুরোদমে শুরু হয়ে গেছে। এখন আর বিশ্রামের সুযোগ নেই। ফ্যাসিস্ট সরকার দিনের পর দিন, বছরের পর বছর বাড়িতে ঘুমাতে দেননি। আগামীতে সাতকানিয়া লোহাগাড়ার জনগণকে শান্তিতে রাখতে হলে ইসলামী শক্তির বিজয় নিশ্চিত করা ব্যতীত অসম্ভব। তাই নিয়মিত গণসংযোগের […]

১৪তম গ্রেডে বেতন-ভাতাসহ ৬ দফা দাবি স্বাস্থ্য সহকারীর

নিউজগার্ডেন ডেস্ক: স্বাস্থ্য সহকারীরা নিয়োগবিধি সংশোধন ও ১৪তম গ্রেডে বেতন-ভাতাসহ ছয় দফা দাবি বাস্তবায়ন চেয়ে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছে। আজ ৮ জুলাই (মঙ্গলবার) সকাল ৮ টা থেকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সামনে বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর ব্যানারে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় বক্তারা বলেন, আমাদের মাধ্যমে স্বাস্থ্য বিভাগে ‘ভ্যাকসিন হিরো’সহ সকল […]

কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা ফরিদুল আলম চৌধুরীর ইন্তেকাল

নিউজগার্ডেন ডেস্ক: পটিয়া উপজেলার গৈড়লা নিবাসী বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. ফরিদুল আলম চৌধুরী গত ২৫ জুুন ২০২৫ বিকেল ৩.১০ টায় ইন্তেকাল নগরীর নিজ বাসায় করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে এক কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সাবেক […]