
নিউজগার্ডেন ডেস্ক: সম্প্রতি সরকারের আইন ও বিচার সংস্কার কমিশনের উদ্যোগে চট্টগ্রামে সুপ্রিমকোর্টের স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার সুপারিশ নিঃসন্দেহে প্রশংসনীয় ও বাস্তবসম্মত উদ্যোগ।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসার প্রাণকেন্দ্র খাতুনগঞ্জের ব্যবসায়ীদের পক্ষ থেকে উক্ত সুপারিশকে স্বাগত জানিয়েছেন খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, সিনিয়র সহ-সভাপতি আহমদ রশীদ আমু ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান সহ সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিতে তাঁরা বলেন, আমরা অতীতে দেখেছি, ছোট-বড় যে কোনো মামলার জন্যে বৃহত্তর চট্টগ্রাম থেকে যাওয়া বিচারপ্রার্থীদের রাজধানী কেন্দ্রীক হাইকোর্টে দৌঁড়ঝাপ করতে হয়েছে, হচ্ছে এবং বিচারপ্রার্থীদেরকে আর্থিক ও নানাবিধ দুর্ভোগ ও বিড়ম্বনার শিকার হতে হয়েছে, হচ্ছে।
বলাবাহুল্য, বন্দর নগর চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক প্রাণকেন্দ্র এবং সরকারি কোষাগারে রেভিনিউর বিশাল একটি অংশ চট্টগ্রাম থেকে জমা হয়।
হাইকোর্টের মামলার জট ও ঢাকা শহরের দূর্বিষহ যানজট চট্টগ্রাম থেকে যাওয়া বিচারপ্রার্থীদের জন্য দুঃসহ যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কোম্পানি মেটার ও সমূদ্র অধিক্ষেত্র সংক্রান্ত মামলা মোকদ্দমার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় দেঁতে হয়।
ভূক্তোভোগী বিচারপ্রার্থীদের দুর্ভোগ দুর্দশা লাগবে চট্টগ্রামে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার জন্য সংস্কার কমিশনের প্রস্তাব ও সুপারিশ দ্রুত বাস্তবায়নের জন্য খাতুনগঞ্জের ব্যবসায়ীদের পক্ষে খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন জোর দাবী জানাচ্ছে।
প্রধান সমূদ্র বন্দর ও ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে চট্টগ্রাম হাইকোর্টের পূর্ণাঙ্গ ব্যাঞ্চ এর হকদার।









