টিচার্স এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন BMGTA চট্টগ্রাম জেলা শাখার এক সভা ১২/৭/’২৫ বহদ্দারহাটস্থ
জামান হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সহ সভাপতি ও চট্টগ্রাম জেলা সভাপতি মুহাম্মদ আলী।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জেলা সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য, জেলা সি. সহ সভাপতি অধ্যাপক মুহাম্মদ নাজেম উদ্দিন, সহ সভাপতি অধ্যাপক নুরুল আহাদ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক মুহাম্মদ মোখতারুজ্জামান, জেলা সাংগঠনিক সম্পাদক সালা উদ্দিন প্রমুখ।

সভায় শিক্ষক নেতৃবৃন্দ জুলাই থেকে সরকারি চাকরিজীবিদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা প্রদান, সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড প্রদান, ইবতেদায়ী শিক্ষক ও শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মত সুযোগ সুবিধা প্রদানের দাবি জানান।

মন্তব্য করুন