চন্দনাইশে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময়

ওসমান চৌধুরী, নিউজ গার্ডেন প্রতিনিধি, চন্দনাইশ: দীর্ঘ ১৭ বছর পর চন্দনাইশে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদ, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম হাসেম রাজু।

শনিবার (১২ জুলাই) সকালে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় এম হাসেম রাজু বলেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগের আমলে বিএনপির নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।

মায়ের মৃত্যুতে কবরে মাটি দেওয়ায় সুযোগ ছিলনা। দীর্ঘ ১৭ বছর জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। এখনো অনেক মামলা সহ ৯৭ টা মামলা হয়েছে আমার উপর।

এই ফ্যাসিবাদী সরকারের আমলারা বিভিন্ন ইয়াবা, মাটি খনন, অবৈধ ব্যাবসার সাথে জড়িত। এখনো তাদের অনেক দোসররা আছে তারা অবৈধ ব্যাবসা চালিয়ে যাচ্ছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দোহাজারী পৌর সভা বিএনপির সাবেক আহবায়ক নূর মোহাম্মদ, ছাত্র নেতা ফয়সল উদ্দিন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদস্য উন্মে ছালমা হাফেজা বেগম চৌধুরী, মাষ্টার মনিরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন