
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আজ ১৩ জুলাই (শনিবার) বিকালে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এমদাদুল হক বাদশা একজন ত্যাগী, সাহসী ও নির্যাতিত নেতা। আওয়ামী লীগ সরকারের সময় তিনি বারবার কারাবরণ করেছেন, দোসেরা একাধিকবার তার বাসায় হামলা করেছে। দুঃসময়ে, যখন রাজপথ ফাঁকা ছিল, তখন তিনি নেতৃত্ব দিয়েছেন, রাজপথে দাঁড়িয়েছেন অগ্রণী ভূমিকা নিয়ে।
সমাবেশে বক্তারা বলেন, এমদাদুল হক বাদশার মতো পরীক্ষিত নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা অত্যন্ত দুঃখজনক ও অনায্য। তাঁর বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে, অন্যথায় আন্দোলন আরও বেগবান করা হবে।
মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাছিম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ কামাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ অর্থ সম্পাদক, জিয়াউল হক মিন্টু, সাবেক সমবায় বিষয়ক সম্পাদক মোঃ হিদ্রিস, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, মোঃ শেখ কামাল আলম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জসিম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক, আবদুল্লাহ আল মামুন জিতু, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সদস্য, সাব্বির ইসলাম ফারুক, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহবায়ক, ইসমাইল হোসেন লেদু, চকবাজার থানা যুবদলের, সাবেক আহ্বায়ক মোহাম্মদ সেলিম, কোতোয়ালি থানা যুবদলের সাবেক সদস্য সচিব, মোঃ হাসান, কোতোয়ালি থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক,মোঃ আব্দুল জলিল, চজবাজার থানা যুবদলের সিঃ যুগ্ন আহ্বায়ক মোঃ সোহেল, বাকলিয়া থানা যুবদল নেতা মোহাম্মদ জাকির হোসেন, চকবাজার থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার, মহানগর যুব দলের নেতা জাবেদুল হক, যুবদল নেতা মোঃ মুরাদ হোসেন, মোঃ ওসমান গনি, মোঃ আলমগীর, মোহাম্মদ রাসেল করিম রাসেল, শহিদুল করিম শহীদ, মোহাম্মদ দেলোয়ার, মোঃ ফারুক হোসেন, সাদ্দামুল হক সাদ্দাম, শফিউল বাসার সাজু, ইয়াকুব খান, ওমর ফারুক রানা, মোহাম্মদ সাইফুল্লাহ, সাব্বির ইসলাম, মোহাম্মদ রহিম মিনু, মিজানুর রহমান, নিজাম উদ্দিন মোঃ কাউসার, নুরুননবী নাদিম, ছাত্রদল নেতা আবির হোসেন, মোহাম্মদ শাকিল, ইবনে সিনা, মোঃ রাসেল করিম, আবুল হোসেন, শহীদুল করিম শহীদ, রাজু আহম্মেদ, মোহাম্মদ জসিম, মীম, নুরুজ্জামান বাবলু, মোঃ আব্বাস উদ্দিন, মোহাম্মদ শরীফ, মোঃ মহসিন, সালাউদ্দিন বাপ্পি। এছাড়াও উপস্থিত ছিলেন বাকলিয়া, চকবাজার, কোতোয়ালি থানার যুবদল ও মহিলা দলের নেতারা, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক। 
সমাবেশ থেকে জানানো হয়, এমদাদুল হক বাদশার ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মিছিল টি নগরীর কাতালগঞ্জ থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিশাল মানববন্ধন এর মধ্যে দিয়ে শেষ হয়।









