চট্টগ্রাম মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ১৭ জুলাই

নিউজগার্ডেন ডেস্ক: সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আগামীকাল ১৭ জুলাই, বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বিকাল ৩টায়, চট্টগ্রামে পুরাতন রেল স্টেশন এর সামনে অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এক যৌথ বিবৃতিতে জাতীয়তাবাদী যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের উক্ত বিক্ষোভ কর্মসূচি সফল করার আহবান জানিয়েছেন।

 

মন্তব্য করুন