ফটিকছড়িতে  পঞ্চম শ্রেণির ছাত্রী সামিরা নিখোঁজ

ফটিকছড়ি সংবাদ দাতা, এ,কে,এম নাজিম উদ্দীন চৌধুরূ: চট্টগ্রামের  ফটিকছড়ি উপজেলার  বিবিরহাট বাজার থেকে নিখোঁজ হওয়া পঞ্চম শ্রেণির ছাত্রী সামিরা (১২)-এর সন্ধানে পুলিশ গত রাত থেকে জোর তৎপরতা চালাচ্ছে। সিসিটিভি ফুটেজে সামিরার গতিবিধি পর্যালোচনা করে করিম নামের এক ব্যক্তির যোগসাজশের বিষয়টি সামনে এসেছে। পরিবারের অভিযোগ, তিন সন্তানের জনক করিম ফুসলিয়ে সামিরাকে নিয়ে গেছে। পুলিশ করিমের অবস্থান চিহ্নিত করতে কাজ করে যাচ্ছে এবং মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় করিম লোকেশন পরিবর্তন করছে বলে জানা গেছে।
নিখোঁজ সামিরার বয়স ১২ বছর। তার বাবার নাম আবছার, যিনি বিবিরহাট বাজারের একজন ব্যবসায়ী। গতকাল ১৪ই জুলাই সন্ধ্যায় বিবিরহাট বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠান (বাস স্টেশন) থেকে একটি কাজে বাজারের ভেতরে পাঠানো হলে সেখান থেকেই সে নিখোঁজ হয়।
সামিরার এক আত্মীয় জানান, পেশায় সবজি বিক্রেতা করিম নিয়মিত সামিরার বাবার দোকানে আসা-যাওয়া করত এবং সেখান থেকেই তাদের পরিচয় হয়। সিসিটিভি ফুটেজে করিমের সঙ্গে সামিরার গতিবিধি ধরা পড়ার পর পুলিশ তাকে সন্দেহের তালিকায় রেখেছে এবং নিবিড়ভাবে নজরদারি করছে। পুলিশ গতকাল রাত থেকেই নিখোঁজ সামিরাকে উদ্ধারের জন্য এবং করিমকে আটকের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।
এদিকে যদি কেউ সামিরার খোঁজ পেয়ে থাকেন, তাহলে নিখোজ সামিরার মামার মোবাইল  ০১৮১৫৬৩৪৩২৮ নম্বরে  যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন