
নিউজগার্ডেন ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। আজ ১৭ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার নেতৃত্বে নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে।
দেশব্যাপী জাতীয়তাবাদী যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, চট্টগ্রাম মহানগর, আওতাধীন থানা ও ওয়ার্ডের হাজারও নেতাকর্মী অংশ গ্রহণ করে।
এমদাদুল হক বাদশা বলেন, সরকারের ব্যর্থতায় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। যারা দেশের মঙ্গল চায় না তারা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। তাদের সর্ম্পকে আমাদের সজাগ থাকতে হবে। তারা বিএনপি ও তারেক রহমান নিয়েও ষড়যন্ত্র করছে। যুবদলের নেতা কর্মীরা বেচে থাকতে তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না। তিনি আরো বলেন, আমরা জিয়ার আদর্শের সৈনিক হতে হবে। প্রতিদিন একটি ভালো কাজ করতে হবে। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতা কর্মী যোগ দেয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাছিম, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ অর্থ সম্পাদক, জিয়াউল হক মিন্টু, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলাউদ্দিন, সাবেক সমবায় বিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিস, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জসিম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক, আবদুল্লাহ আল মামুন জিতু, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সদস্য, সাব্বির ইসলাম ফারুক, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহবায়ক, ইসমাইল হোসেন লেদু, চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সেলিম, কোতোয়ালি থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ হাসান, কোতোয়ালি থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল জলিল, চকবাজার থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সোহেল, বাকলিয়া থানা যুবদল নেতা মোহাম্মদ জাকির হোসেন, মহানগর যুব দলের নেতা নগর যুবদল নেতা মোঃ আলী, মোহাম্মদ সাইফুল্লাহ, সিরাজ খান রাজু, জাবেদুল হক, মোঃ সোবাহান, যুবদল নেতা মোঃ ওসমান গনি, সাদ্দামুল হক সাদ্দাম, মোহাম্মদ দেলোয়ার, শফিউল বসার সাজু, মোস্তফা আলম কিশোর, মোঃ জাহেদ, রাজু আহমেদ, মোঃ আলমগীর, মোহাম্মদ রাসেল করিম রাসেল, নুরুল কবির বাপ্পী, ওমর ফারুক রানা, শহিদুল করিম শহীদ, আবুল হোসেন,গোলাম হাক্কানী, মোহাম্মদ রহিম মিনু, মিজানুর রহমান, সাব্বির আহমেদ, মোহাম্মদ খোরশেদ, মোঃ কাউসার, মোঃ নাজিম, মোহাম্মদ শরীফ, আবু তৈয়ব, মোঃ মহসিন, ফয়সাল মিম, সালাউদ্দিন বাপ্পি, আব্বাস উদ্দিন, মোঃ ফারুক, ইনজামামুল হক সহ প্রমুখ নেতৃবৃন্দ।









