জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আইন কলেজ ছাত্র দলের দোয়া মাহফিল

নিউজগার্ডেন ডেস্ক: কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আইন কলেজ ছাত্র দলের আহবায়ক মোহাম্মদ ইদ্রিচের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক রেজা হায়াত খানের সঞ্চালনায় চট্টগ্রাম আইন কলেজ ক্যাম্পাসে আজ ১৯ জুলাই (শনিবার) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম আইন কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ও নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি এম সাঈদুল ইসলাম, প্রধান বক্ত হিসেবে বক্তব্য রাখেন কলেজ ছাত্র দলের সদস্য সচিব মনির উদ্দিন শাওনের

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ ছাত্র দলের সাবেক সহ সভাপতি মো: শহিদুল্লাহ সাগর, কলেজ ছাত্র দলের যুগ্ন আহবায়ক মো: ফিরোজ উদ্দিন, তৌহিদুল ইসলাম, এস্তাফিজুর রহমান এবং সদস্য নূরুল হক মির্জা,আসহাব কোরাইশী, ইব্রাহীম আরও উপস্থিত ছিলেন মো: ইয়াছিন, বেলাল হোসেন শান্ত, নিয়ামুল হক হৃদয়, রুনা, কাউছার, গোলাম রব্বানী, বোরহান ও জিশান।

 

মন্তব্য করুন