
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর ‘অপমানজনক ও অশালীন’ মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামের কোতোয়ালি, বাকলিয়া, চকবাজার থানা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুলাই) বিকাল ৪টায় নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার নেতৃত্বে মিছিলটি বাকলিয়া চন্দনপুরা হয়ে এক্সেস গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে এমদাদুল হক বাদশা বলেন, “জাতীয় রাজনীতিতে শালীনতা ও সম্মান বজায় রাখা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক ভিত্তি। অথচ কক্সবাজারে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী যে ভাষা ব্যবহার করেছেন, তা সভ্য রাজনৈতিক চর্চার পরিপন্থী।
এ ধরনের মন্তব্য শুধু একজন নেতার ব্যক্তিগত মর্যাদাকেই ভাঙচুর করেনি, বরং বিএনপি ও যুবদলের লাখো নেতাকর্মীর আত্মমর্যাদায় আঘাত করেছে।
আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—যুবদল অতীতে রাজপথে ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। রাজনৈতিক অশালীনতার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় প্রতিরোধ গড়ে তুলব।”
তিনি আরও বলেন, “আমরা চাই রাজনীতি হোক মতবিনিময় ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল একটি প্ল্যাটফর্ম। কিন্তু কেউ যদি সেটিকে কটূক্তি ও নোংরামির মাধ্যমে কলুষিত করতে চায়, তাহলে যুবদল কখনো চুপ থাকবে না।”
উপস্থিত ছিলেন: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাছিম, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীন, সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলাউদ্দিন, সমবায় বিষয়ক সম্পাদক মো. ইদ্রিস,চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সেলিম, কোতোয়ালি থানা যুবদলের সিনিয়ার যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ আব্দুল জলিল, চকবাজার থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ সোহেল, নগর যুবদল নেতা মোঃ জাবেদুল হক, মোহাম্মদ সাইফুল্লাহ, সাদ্দামুল হক সাদ্দাম, মোস্তফা আলম কিশোর, মোহাম্মদ ফরিদ, শহিদুল করিম শহিদ, মোহাম্মদ দুলাল, সাব্বির ইসলাম, মোঃ শফিক, মোঃ সুমন, মোহাম্মদ খোরশেদ, নুরুজ্জামান বাবলু, মোহাম্মদ রশিদ, মোঃ নুবেল, মোহাম্মদ জাবেদ,ফয়সাল সাকিব মিম, ইনজামামুল হক, সালাউদ্দিন বাপ্পি, মোহাম্মদ সানজিদুল হক জিদান, ইনান সহ অন্যান্য নেতৃবৃন্দ।









