
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, তারেক রহমান বাংলাদেশের এমন একজন রাজনৈতিক নেতৃত্ব যিনি দেশ ও জাতির ভবিষ্যত নিয়ে গভীরভাবে চিন্তা করেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রমিক নেতাকর্মীদের নিয়ে তারেক রহমান সদা জাগ্রত বলে মন্তব্য করে মীর হেলাল বলেন দেশের রাজনীতি অর্থনীতি সমাজনীতি, সমরনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি সকল বিষয়ে তিনি ব্যাপক চর্চা ও গবেষণা করন। অপশক্তির চক্রান্ত ষড়যন্ত্র উপেক্ষা করে এদেশের সাধারণ মানুষের সমর্থন নিয়ে তারেক রহমানের নেতৃত্বেই হবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ।
তিনি গতকাল সন্ধ্যায় হাটহাজারীর ছিপাতলী ঈদগাহ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখছিলেন।
বিএনপির কেন্দ্রঘোষিত সদস্য ফরম পুরন ও নবায়ন কর্মসূচি পালন উপলক্ষে হাটহাজারী উপজেলাধীন নাঙ্গলমোড়া, গুমান মর্দন ও ছিপাতলী ৩ (তিন) ইউনিয়ন বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।
ছিপাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল খায়ের এর সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ,উত্তর জেলা বিএনপি’র সদস্য কর্ণেল অবসরপ্রাপ্ত আজিম উল্লাহ বাহার পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, জেলা বিএনপি’র সদস্য ডাক্তার রফিকুল আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম চেয়ারম্যান পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার,উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তৌকি,উপজেলা যুবদলের আহবায়ক ফখরুল হাসান সদস্য সচিব নুরুল কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি এম সাইফুল স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইমরান চৌধুরী পৌরসভার সভাপতি ইলিয়াস মেহেদী সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির মেম্বার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
ছিপাতলী ইউনিয়ন বিএনপি সদস্য সচিব কামাল উদ্দিন নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন আলি, গোমান মর্দন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুজিবর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে তিন ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে ব্যারিস্টার মীর হেলাল সদস্য ফরম ও নবায়ন ফরম হস্তান্তর করেন। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন স্থানীয় সর্বস্তরের সর্বস্তরের জনগণের মাঝে সদস্য ফরম বিতরণ ও পূরণের মধ্য দিয়ে এই এলাকায় বিএনপি আরও শক্তিশালী হবে।









