
নিউজগার্ডেন ডেস্ক: ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ উত্তরার ঐতিহ্যবাহী মাইলেস্টোন স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ” চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম ” ( সিআরএফ) এর নেতৃবৃন্দ ।
এক শোক বার্তায় চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর সভাপতি কাজী আবুল মনসুর এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ সহ সিআরএফ নেতৃবৃন্দ বলেন,
” বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ উত্তরার ঐতিহ্যবাহী মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এই ঘটনায় আহত এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি উক্ত পরিবার সমূহ কে অন্তর্র্বতী সরকার কে সকল ধরনের পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য অনুরোধ জ্ঞাপন করছি এবং বিমান বিধ্বস্তের ঘটনাটি স্যাবোটাজ কিনা সেটিও খতিয়ে দেখার জন্য অন্তর্র্বতী সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি ।









