
নিউজগার্ডেন ডেস্ক: আল-জামেয়া ইসলামিয়া পটিয়ার প্রধান মুহাদ্দিস ও প্রধান মুফতি হাফেজ মাওলানা আহমাদুল্লাহ্কে দেখতে হাসপাতালে ছুঁটে গেছেন বাংলাদেশ জামায়াাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।
সোমবার বাদে মাগরিব চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে গিয়ে তাঁর পাশে কিছুক্ষণ অবস্থান করেন। চিকিৎসার খোঁজখবর নেন এবং আশু সুস্থতা কামনা করে দোয়া করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।
খবরটি পড়েছেনঃ ৩৫









