৩৪নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

নিউজগার্ডেন ডেস্ক: গত ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত, আহতদের সুস্থতা ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ ২৫ জুলাই বাদ জুমআ পাথরঘাটা মধু বেপারী জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর, পাথরঘাটা ওয়ার্ড বিএনপি আহ্বায়ক মোঃ হাসান, সদস্য সচিব মোঃ সালাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক খায়রুল বশর, কোতোয়ালী থানা বিএনপি নেতা এড. আব্দুল করিম, ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ শাহেদ, আবু মোঃ জাহেদ, মোঃ জসিম উদ্দিন, মোঃ শাহ্ আলম, সদস্য মোঃ জাহেদ মাস্টার, আবু মোহাম্মদ ফিরোজ, শফিকুল খান, মোঃ দিদার, আফিস ইকবাল জনি, মোঃ আরজু, মোঃ খোরশেদ, মোঃ বশির, পাথরঘাটা ওয়ার্ড বিএনপি নেতা মোঃ ইউনুচ, মোঃ ইউনুস কোম্পানী, মোঃ ফারুক হোসেন, কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন নাবিল, ওয়ার্ড যুবদল নেতা নাইম ফয়সাল, মোঃ সালাউদ্দিন, ইসতিয়াক উদ্দিন, আরিফ ইকবাল সানি, তারেক ইকবাল, মীর হোসেন, জাহেদুল হক, মোঃ রবিন, মোঃ পাপ্পু, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সায়েম, জামাল উদ্দিন, আব্দুল জলিল রিপন, মোঃ শিপন, শ্রমিক দল নেতা মোঃ আকবর, নুর মোহাম্মদ, ওয়ার্ড ছাত্রদল নেতা ইব্রাহিম, রাতুল, জিসান, রাহাত, সাদমান, মোঃ রনি সহ প্রমুখ।

উক্ত দোয়া মাহফিলে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত, আহতদের সুস্থতা, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশাবাসী ও বিশ্ব সমস্ত মুসলিম উম্মাহর শান্তি কামনায় করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন পাথরঘাটা মধু বেপারী জামে মসজিদের সম্মানিত খতিব।

মন্তব্য করুন