‘চট্টগ্রামে বাদশার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে জনস্রোত’

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার বিকাল ৪টায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের নাগরিক ঐক্য সমাজের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এমদাদুল হক বাদশা একজন আদর্শবান, ত্যাগী ও সাহসী রাজনৈতিক কর্মী, যিনি গণতন্ত্র এবং সংগঠনের স্বার্থে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত অযৌক্তিক, উদ্দেশ্যপ্রণোদিত এবং সংগঠনের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের অংশ বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, “যারা মাঠের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের অবমূল্যায়ন করা হলে তৃণমূলের কর্মীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়বে। বাদশার বহিষ্কার আদেশ দলীয় ঐক্যের জন্য হুমকি তৈরি করেছে।”

তারা অবিলম্বে এমদাদুল হক বাদশার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, “এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রকৃত কর্মীদের পাশে দাঁড়ানোই এখন সময়ের দাবি।”

মানববন্ধনে চট্টগ্রামের বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র, যুব ও পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

আমিনুর রহমান, মোহাম্মদ ফরিদ, মজিবদৌবুল্লা মোহাম্মদ আবছার, আবুল হোসেন, মোঃ মঞ্জুর, মোঃ মনসুর, শফিকুল ইসলাম, মোহাম্মদ আলতাফ, মাহবুব আলম, মোহাম্মদ ইয়াকুব, জাহেদুল হক, নেজাম উদ্দীন, মোহাম্মদ শাহাজাহান, আবদুল হামিদ, সাহাবুদ্দিন,মোহাম্মদ আজিম, ইমাম উদ্দিন , মোহাম্মদ সফি, মোঃ মুজিব, ইয়ার মোহাম্মদ, হারাধন দাস, মোহাম্মদ জসিম উদ্দিন, মোঃ হাকিম, মোহাম্মদ আলী, মোঃ হান্নান, শাহ আলম, নাসির উদ্দিন চৌধুরী নাছিম, জিয়াউল হক মিন্টু, মোহাম্মদ আলাউদ্দিন, মোঃ ইদ্রিস মোঃ জসিম, আবদুল্লাহ আল মামুন জিতু, সাব্বির ইসলাম ফারুক, ইসমাইল হোসেন লেদু, মোহাম্মদ সেলিম,মোঃ হাসান,আব্দুল জলিল, মহসিন কবির আপেল, আলিফ উদ্দিন রুবেল, সালাউদ্দিন কাদের আসাদ, রিজিয়া বেগম মুন্নি, কামরুন্নেছা, নাজমা বেগম, নাসরিন আক্তার, কানিজ ফাতেমা মিতা, মোহাম্মদ হোসেন, শারমিনা সিদ্দিকা মুনমুন, তানিয়া আক্তার, সেলিনা হক আরজু, তারিন, জুলি আক্তার,
আঞ্জুমান আরা বেগম, শাহিন আক্তার, মনোয়ারা সুলতানা, রিপা সুলতানা মৌ, মমতাজ বেগম, তাসমিনা হক মিম, মোহাম্মদ জাকির হোসেন, মোঃ মুরাদ, মোহাম্মদ ফরিদ, জাবেদ মুস্তাফা, প্রসুন কান্তি নাগ, মোহাম্মদ আলী, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ সাইফুল্লাহ, মোহাম্মদ আলী, সিরাজ খান রাজু জাবেদুল হক, মোঃ সোবাহান, যুবদল নেতা, মোঃ ওসমান গনি, সাদ্দামুল হক সাদ্দাম, মিজানুর রহমান, মোঃ মুরাদ, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ আলী, শফিউল বশর সাজু, মোহাম্মদ মিজানুর রহমান, মোঃ ফরিদ, ইয়াকুব খান, মোঃ ইউনুস মোহাম্মদ আবিদ, নাদিম নুরুন্নবী, আব্দুল কাদের, মোঃ জাহেদ, মোঃ আলমগীর, মোহাম্মদ রাসেল করিম, নুরুল কবির বাপ্পী, ওমর ফারুক রানা, শহিদুল করিম শহীদ, আবুল হোসেন,গোলাম হাক্কানী, মোহাম্মদ রহিম মিনু,, সাব্বির আহমেদ, মোহাম্মদ খোরশেদ, মোঃ কাউসার, মোঃ নাজিম, মোহাম্মদ শরীফ, আবু তৈয়ব, মোঃ মহসিন, ফয়সাল সাকিব মিম, সালাউদ্দিন বাপ্পি, আব্বাস উদ্দিন, মোঃ ফারুক, রাজু আহমেদ, মোঃ খোরশেদ, মোহাম্মদ নাজিম প্রমুখ।

মন্তব্য করুন