
উত্তর লেকসিটি হাউজিং সোসাইটির পরিচালনা কমিটির ১ম দ্বি-বার্ষিক নির্বাচনোত্তর নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল ২৫/০৭/২০২৫ইং তারিখ উত্তর লেকসিটিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানসূচীতে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণের পাশাপাশি পূর্ববর্তী এডহক কমিটি নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ও মেজাবানের আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন এডহক কমিটির আহবায়ক জনাব অধ্যাপক ড. এম, এইচ, আর, রেজাউল করিম। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ আরিফুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জনাব জাহিদুল করিম কচি, জনাব সারোয়ার উদ্দিন চৌধুরী, (পিএস, সাবেক মন্ত্রী প্রয়াত জনাব আব্দুল্লাহ আল নোমান)।
সভায় বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান, আহবায়ক জনাব অধ্যাপক ড. এম, এইচ, আর, রেজাউল করিম, আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ আরিফুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জনাব জাহিদুল করিম কচি, নতুন কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ মোফাজ্জল উদ্দিন ও সভাপতি জনাব মোঃ তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানের পরবর্তী অংশের সভাপতিত্ব করেন নব নির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি । নতুন কমিটিকে সঠিক দিক নির্দেশনা প্রদানের জন্য ৫ সদস্য বিশিষ্ঠ একটি উপদেষ্ঠা কমিটিও গঠন করা হয়।
নতুন সভাপতি মহোদয় অনুষ্ঠানে কষ্ট করে সবাই উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে নতুন কমিটিকে সহযোগীতা করার জন্য সকল প্লট মালিকদের উদাত্ত আহ্বান জানান।
মেজবনের মধ্য দিয়ে অনু্ষ্ঠানের সমাপ্তি হয়।









