শহীদ জিয়ার ছবি অবমাননার প্রতিবাদে হেলাল চৌধুরী’র নেতৃত্বে বিক্ষোভ

নিউজগার্ডেন ডেস্ক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে কোতোয়ালী থানা বিএনপি’র উদ্যোগে আজ ২৮ জুলাই নগরীর আন্দরকিল্লার মোড়ে বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নগর বিএনপি’র সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা হেলাল চৌধুরী’র নেতৃত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপি নেতা আবু ছালেহ, প্রভাষক এফএম খালেদ, সাবেক যুব দল নেতা আলমগীর চৌধুরী, সাখাওয়াত হোসেন পিয়েল, এড. মোঃ তারেক, দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান আলী, মনছুর আলম, ডা. মামুন, মোঃ আজিম, শমসের আলী, ফয়েজ উল্লাহ, ছাত্রনেতা আরশে আজিম আরিফ, মোঃ আকিব, গোলাম রাব্বানী, মোঃ জসিম, মোঃ সেলিম, মোঃ শাহাদাত হোসেন, মোঃ সোহেল, মোঃ ফোরকান, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপি’র সাবেক সহ-সভাপতি আবুল কালাম, আনিসুল হক আনিস, মির্জা এনাম, শাহ আলম, মোঃ জামাল, মোঃ জালাল, মোঃ শুক্কুর, মোঃ নুর বশর, বাবুল বড়–য়া, ইরফান ইকবাল, মোঃ বাবুল, আবু তৈয়ব রেফায়, লিকায়ত আলী, মোঃ সুমন, মোঃ আমান, মোঃ রিটু, মোঃ সবুর, মোঃ ইকবাল জুয়েল, আনোয়ার হোসেন মানিক প্রমুখ।

এসময় হেলাল চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাঙালি জাতির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁর ছবি নিয়ে কুরুচিপূর্ণ আচরণ শুধুমাত্র রাজনৈতিক শিষ্টাচারের সীমা লঙ্ঘন নয়, এটি ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের চেতনাকেও অবমাননা করা।

তারেক রহমান আজ দেশ-বিদেশে গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে কোনো প্রকার কটূক্তি দেশের জনগণের প্রতি অপমানের শামিল। আমরা এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

মন্তব্য করুন