
নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো: শফিউল বারী গতকাল বাংলাদেশ মেরিন একাডেমী পরিদর্শন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার মোঃ মনজুরুল কবীর, একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মোঃ ইবনে কায়সার তৈমুর, মো: আতিকুর রহমান, ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, খালিদ মাহমুদ, মেরিন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, মোহাম্মদ শহিদ উল্লাহ, হিমু বড়ুয়া, মুহাম্মদ সাব্বির আলম চৌধুরী, আতিকুর রহমান চৌধুরী, আনোয়ারুল ইসলাম, আসাদুজ্জামান,জিন্নাত আরা নাছরীন, মোহাম্মদ শফিকুল আলম, সজল আহমেদ প্রমুখ।
ডিজি মহোদয় মেরিন একাডেমীর আধুনিক/ ডিজিটাল লাইব্রেরি, ইঞ্জিন সিমুলেটর সেন্টার, ফুল মিশন ব্রিজ, ক্যাপ্টেন জাকারিয়া মেরিন সিমুলেটর সেন্টার, ডেমো হল ও সিমেনশিপ ব্লক পরিদর্শন করেন এবং সবশেষে অফিসার্স ক্লাবে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।









