
এ.কে.এম নাজিম উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি প্রতিনিধিঃ গতকাল দিবাগত রাতে চট্টগ্রামের একটি ক্লিনিক হাসপাতালে ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মোঃ মাসুদ চিকিসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না…..রাজেউন)।
আজ বৃহষ্পতিবার দুপুর ২ টায় ফটিকছড়ি বালিকা বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামায সম্পন্ন হয়।
উক্ত জানা যায় ফটিকছড়ি প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গ সংগঠন সমূহের নেতা ও কর্মী, ফটিকছড়ি বিবিরহাট বাজার বণিক সমিতির সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
খবরটি পড়েছেনঃ ১৮









