স্মৃতিগুলো আচ্ছন্ন হয়ে যায়, ছবিগুলো দেখলে স্মৃতিতে চলে আসে: ডা: শাহাদাত হোসেন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা: শাহাদাত হোসেন বলেছেন, স্মৃতিগুলো আচ্ছন্ন হয়ে যায়, ছবিগুলো দেখলে স্মৃতিতে চলে আসে। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেনের ছবি দেখলে ৯০ এর স্বৈরাচার বিরোধী ছবি ইতিহাসের অংশ। ছবির মাধ্যমে আমরা সব বলতে পারি। একটি আন্দোলন ফলপ্রসু হতে পারে না। ১৬ বছরে এই আন্দোলন হয়েছে। এই আন্দোলনের স্বার্থকতা বেগম খালেদা জিয়াকে দিতে হবে। শুধু ৩৬ জুলাই বললে হবে না। তিনি আরো বলেন, বিনা কারণে বেগম খালেদা জিয়াকে বিনা কারণে জেল কেটেছে, ২ কোটি টাকার জন্য আর সে টাকা এখন ১০ কোটিতে পরিণত হয়েছে। আর আওয়ামীলীগ ২১/ ২২ লাখ কোটি টাকা পাচার করেছে। তাদের দলের লোকদের ২০/ ৩০ কোটি টাকা দিয়ে বাড়ী কিনেছে। আর এখন দেশে কোন টাকা নেই, বেকার বেড়ে গেছে, বিদেশীদের উপকার হচ্ছে, দেশের টাকা দেশে থাকতো তাহলে আমাদের দেশটা অনেক দূর এগিয়ে যেত। জুলাই – আগস্টের বিপ্লবের মধ্যে খালেদা জিয়ার কথা না বললে খালেদা জিয়ার প্রতি অবিচার হবে। সব মিলিয়ে সব থাকলে জুলাই আগস্ট বিপ্লব স্বার্থক হবে। দেশে যত ক্রাইসিস এসেছে খালেদা জিয়া সব মোকাবেলা করেছে। ১৯৭১ সালে মেজর জিয়া ইউ রিভোল্ড বলে দেশকে এগিয়ে নিতে সাহায্য করেছে। ১৬ বছরের আন্দোলন তারেক রহমান একাত্মতা ঘোষণা করেছিল তা জাতি দেখেছে। ঐক্য ছাড়া সামনে কিছুই সম্ভব হবে না। এজন্য ঐক্যবদ্ধভাবে দেশেকে এগিয়ে নিতে সকলকে কাজ করতে হবে।

তিনি আজ ২ আগস্ট (শনিবার) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ক্যামেরায় জুলাই বিপ্লব আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্র্বতীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও ক্যামেরায় জুলাই বিপ্লবের আহ্বায়ক মোহাম্মদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বুলবুল আহমদ, দ্য পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেসক্লাব সদস্য মিয়া মোহাম্মদ আরিফ ও চট্টগ্রাম ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

ঢাকা ও চট্টগ্রামের প্রায় ১৬০টি ছবি স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। ছবিগুলোতে উঠে এসেছে জুলাই-আগস্টের রাজনৈতিক উত্তাল সময়, গুম, খুন ও নির্যাতনের নানা চিত্র।

 

মন্তব্য করুন