গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন

নিউজগার্ডেন ডেস্ক: গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সদ্য দলীয় পদ স্থগিত করা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা গতকাল রোববার বিকেল ৫ ঘটিকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পূর্ব গেইট এর ঔষধ দোকান কর্মচারী বৃন্দ এবং সর্বস্তরের জনগণ।

এ সময় তারা বিক্ষোভ মিছিল করেন এবং মেডিকেল কলেজের আশপাশ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মানববন্ধনে বিভিন্ন জায়গা থেকে মানুষ হিসেবে উপস্থিত হন।

মানববন্ধনে বক্তারা বলেন, ঔষধ দোকান কর্মচারী বৃন্দ এবং সাধারন মানুষ দলমত নিবিশেষে নির্যাতিত রাজনীতিক গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধ আছে। ঔষধ দোকান কর্মচারী বৃন্দ এবং সর্বস্তরের জনগণ মানুষ আপোষহীন নেত্রী খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক জিয়ার নেতৃত্বের প্রতি অবিচল।

রাউজানের স্বাভাবিক রাজনীতির পরিবেশ ফিরিয়ে পেতে অবিলম্বে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদ পদবির উপর স্থগিতাদেশ প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান বক্তারা। তারা জাতীয় নেতৃবৃন্দের প্রতি রাউজানে গিয়ে ঘটনা তদন্ত করে দেখার আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন ঔষধ দোকান কর্মচারী বৃন্দ এবং সর্বস্তরের জনগণ।

মন্তব্য করুন