ওডেব’র উদ্যোগে চট্টগ্রাম বিসিক’ এ মানবাধিকার নারী পরিষদ’ গঠিত

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ৪ নং চান্দগাঁও ওয়ার্ড কালুরঘাট বিসিক আই/এ এর শাপলা ক্লাব মিলনায়তনে অদ্য ৪ আগস্ট-২০২৫ ১২ সদস্য বিশিষ্ট’ মানবাধিকার নারী পরিষদ’ জাতীয় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র(আসক) এর সহযোগিতায় মানবাধিকার ও ইএসসি রাইটস সংগঠন ওডেব’র প্রধান নির্বাহী কবি ও অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায় গঠন করা হয়েছে। তৃণমূল নারী নেত্রী মারুফা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আলোচনা করেন নবগঠিত মানবাধিকার নারী পরিষদ সদস্য জাহানারা বেগম,নসলিমা আকতার,জুলি আকতার প্রমূখ।

সার্বিক পরিচালনা ও সহযোগিতায় ছিলেন,ওডেব’র প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আলাউদ্দীন,প্যারা লিগ্যাল শ্রাবস্তি মজুনদার জুই ও বন্দনা বড়–য়া। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো নারী ও শিশু নির্যাতনের ঘটনা প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, এবং স্থানীয় পর্যায়ে সহায়তার একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা।
এ দল গঠনের সময় উপস্থিত সদস্যরা প্রথমেই নিজেদের এলাকায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করেন। তারা বলেন, অনেক সময় নির্যাতনের শিকার নারী ও শিশুরা ভয়ে মুখ খোলেন না, আইনগত সহায়তা নিতে পারেন না কিংবা সমাজের চাপের মুখে চুপ থাকতে বাধ্য হন। এসব সমস্যা চিহ্নিত করে দলটি একটি সুপরিকল্পিত কর্মপন্থা তৈরি করে।
দলটির সদস্যরা প্রত্যেকে নিজ নিজ এলাকার সক্রিয় ও সচেতন নারী। তারা প্রশিক্ষণের মাধ্যমে মানবাধিকার বিষয়ক জ্ঞান অর্জন করেছেন এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সমাজের সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের পাশে দাঁড়ানোর। গঠনের দিন তারা দলগতভাবে শপথ গ্রহণ করেন ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ, নীরবতা নয়, প্রতিরোধই আমাদের অঙ্গীকার’।
এই প্রকল্পটি বাস্তবায়ন করছে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং অর্থায়ন করছে সিভিক এনগেজমেন্ট ফান্ড, যা পরিচালিত হচ্ছে জি এফ এ কনসাল্টিং গ্রুপের মাধ্যমে।
স্থানীয় এক নারী প্রতিনিধি বলেন, “আমরা এতদিন যে সমস্যাগুলো নিয়ে একা ভাবতাম, আজ একত্র হয়ে সেই সমস্যার সমাধানের রূপরেখা তৈরি করেছি। এটা শুধু একটি দলের গঠন নয়, এটি একটি আন্দোলনের সূচনা।”
স্থানীয় জনগণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, এই দলটির কার্যক্রমের ফলে এলাকায় নারী ও শিশু নির্যাতন কমবে এবং ক্ষতিগ্রস্তরা সাহস পাবে এগিয়ে আসতে।
উল্লেখ্য, নারী নির্যাতন বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা। এই সমস্যার সমাধানে স্থানীয় পর্যায়ে এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ সময়ের দাবি। আহম্মেদপুরের এই দল গঠন সেই পথেই এক দৃঢ় পদক্ষেপ।

মন্তব্য করুন