
নিউজগার্ডেন ডেস্ক: সবুজ বনায়ন করি, দূষণমুক্ত পরিবেশ গড়ি”এই স্লোগানকে ধারণ করে পরিবেশ সচেতনতা ও সবুজায়নে শিক্ষার্থী ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে নিকর-মহিলা উন্নয়ন সংস্থা ‘বনায়ন’ এর সহায়তায় চট্টগ্রামের পতেঙ্গা-কাটগড় এলাকায় এক হাজারেরও বেশি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ ও বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেছে।
গত ৭ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩টায় পতেঙ্গা নিকর মহিলা উন্নয়ন সংস্থার উদ্যাগে পতেঙ্গা কাটগড় নাজিরপাড়া সংস্থার কার্যালয়ে সংগঠনের সভাপতি নুরুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপ পরিচালক আতিয়া চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মহিলা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের জন্নাতুল ফেরদৌস।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির পতেঙ্গা জোনের আসিফুল হক, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য শাকিল হোসাইন, মোহাম্মদ ইমন, মোহাম্মদ সৈকত, সংগঠনের সাধারণ সম্পাদক নুর জাহান, অর্থ সম্পাদক শামশুন নাহার, বাংলাদেশ টেলিভিশনের সংগীত শিল্পী বেবি মজুমদার নুপুর, কবি রাজা রাকিব, হাসিনা আকতার, মিনারা বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপ পরিচালক আতিয়া চৌধুরী বলেন, সবুজ বৃক্ষ রোপন ও বায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান, সবুজ বৃক্ষগুলো আমাদের অক্সিজেন দেয়, বৃক্ষ নিধন বন্ধ না হলে পরিবেশের মারাত্মক বিপর্যয় সৃষ্ঠি হবে।
বিশেষ করে উপস্থিত স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, সামাজিক মূল্যবোধ নীতি নৈতিকতার বিষয় মাথায় রেখে তথ্য প্রযুক্তির অপব্যহার রোধে সচেতন হয়ে ভবিষ্যত জীবন গড়ে তোলার আহ্বান জানান।









