
নিউজগার্ডেন ডেস্ক: শান্তিবাগ আবাসিক এলাকা কল্যাণ পরিষদের উদ্যোগে, ৯ আগস্ট (শনিবার), হালিশহরে একটি টার্ফে এলাকার যুব সমাজের অংশ গ্রহণে “রংধনু ফুটবল ফিয়েস্তা- ২০২৫ ” অনুষ্ঠিত হয়।
মোট আটটি দলে ৮৮ জন খেলোয়াড় কর্মকর্তা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।
এলাকার যুব সমাজকে উৎসাহ প্রদান, সম্প্রীতির বন্ধন, সামাজিক ও জনকল্যাণ মূলক কাজে ঐক্যবদ্ধ রাখাই এই আয়োজনের মূল লক্ষ্য। প্রিয় ফুটবল খেলায় এলাকার বিভিন্ন বয়সের খেলোয়াড়েরা অংশগ্রহণ করে। অত্যন্ত উৎসব মুখর ও প্রাণবন্ত এই আয়োজনের জন্য উপস্থিত সকলে আয়োজকদের ধন্যবাদ জানান।
খেলা শেষে পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন -আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম-সভাপতি, বয়োজ্যেষ্ঠ নাগরিক সংঘ।
ফখরুদ্দিন আহমেদ-সভাপতি- শান্তিবাগ আবাসিক এলাকা কল্যাণ পরিষদ।
সাহাব উদ্দিন আহমেদ-সহ-সভাপতি, শান্তিবাগ আবাসিক এলাকা কল্যাণ পরিষদ; চৌধুরী হাসান মাহমুদ টিটু-সাধারণ সম্পাদক-শান্তিবাগ আবাসিক এলাকা কল্যাণ পরিষদ; মোঃ শামসুল মাওলা, আব্দুল মান্নান চৌধুরী, মোহাম্মদ আব্দুল কাদের, মোঃ ইসমাইল হোসেন, এহতেশামুল হক চৌধুরী মুন্না, মোঃ মোরশেদ আলম মাসুদ, মফিজ উল আলম, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।









