
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর শ্রমিক দল নেতা নজরুল ইসলাম মিয়াজী বলেছেন, আমরা দেখেছি, নানা চাপের মধ্যে দেশনেত্রীর দৃঢ় মনোবল। গণতন্ত্রের প্রশ্নের তার আপোষহীন নেতৃত্ব এবং নেতা-কর্মীদের প্রতি তার যে ভালোবাসা ও স্নেহ, তা তুলনাহীন। দেশের রাজনীতিতে মহীয়সী এক নারী তিনি। রাজনীতিতে নীতির প্রশ্নে দৃঢ়তা, গণমানুষের অধিকার আদায়ে আপসহীনতা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে অবিচল, কথাবার্তায় শালীনতাবোধ, মার্জিত আচরণ, অনমনীয়তা এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আত্মত্যাগের সংমিশ্রণে শক্তিশালী রাজনৈতিক চরিত্রের অধিকারী অনন্য নেত্রী তিনি। তিনি বাংলাদেশের মানুষের ভরসাস্থল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অত্যন্ত সফল চেয়ারপারসন। শত ষড়যন্ত্র আর চক্রান্তের মধ্যেও তিনি দলটির জনপ্রিয়তা ধরে রেখেছেন।
তিনি শুক্রবার (১৫ আগস্ট) বাদে আছর ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম স্টেশন রোড মসজিদে চট্টগ্রাম মহানগর শ্রমিক দল আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
এতে উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের নেতা ইয়াছিন আরাফাত বিটু, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোঃ সেলিম, চালক দলের সাধারণ সম্পাদক হাজী মোঃ-জসিম উদ্দিন, শ্রমিক নেতা মোঃ গিয়াস উদ্দিন বাবলু, শ্রমিক নেতা মোহাম্মদ মিজান, শ্রমিক নেতা মোঃ তপন, সেলিম, আব্দুর রব, নুরুল আবছার শ্রমিক নেতা আনোয়ার আজিম রাসেল, মাইন উদ্দিন, মোঃ সোহাগ, মোঃ তারেক, আহম্মদ উল্লাহ, মোহাম্মদ, সারোয়ার, আনোয়ার-১, আনোয়ার-২, এডভোকেট ফিরোজ আলম, জাকির, মোঃ দেলোয়ার হোসেন, মিজানুর রহমান মিঠু, আরিফ, তালেব, খালেক, হানিফ, বাদশা, সাহাবুদ্দিন পারভেজ, বেসিক ইউনিয়ন সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এছাড়াও সাবেক নেতৃবৃন্দসহ অসংখ্য শ্রমিক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করা হয়। মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।









