
নিউজগার্ডেন ডেস্ক: পার্বত্য জেলা রাঙ্গামাটির বিখ্যাত কাঁঠালতলী এলাকার বিখ্যাত সব পাহাড়ী কাঠ দিয়ে তৈরি নান্দনিক ফার্নিচার এখন পাওয়া যাবে চট্টগ্রাম নগরে, এটা চট্টগ্রামবাসীর জন্য অন্তত আনন্দের বলে মন্তব্য করেছেন মহানগর জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমীর নজরুল ইসলাম।
শুক্রবার বিকেলে নগরের বায়েজিদ অক্সিজেন সংযোগ সড়কের বাক্সলি পেইন্ট মার্কেটে রাঙামাটি ফার্নিচার এন্ড ডোরস এর শোরুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন। শোরুমের স্বত্বাধিকারী মোঃ পারভেজ তালুকদার এ সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক এন কে এম নিক্সন তালুকদার এর পরিচালনায় এতে শোরুমের যাত্রা উপলক্ষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বলির হাট হাজী হামিদুল্লাহ জামে মসজিদ এর খতিব মুফতি নোমান সালেহ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম, বাংলাদেশ ওয়েল ফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, চট্টগ্রাম জেলা ও দায়রা আদালত অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন।
রাঙামাটি ফার্নিচার এন্ড ডোরস এর কতৃপক্ষ জানান, পার্বত্য রাঙ্গামাটির ফার্নিচার তৈরির বিখ্যাত সব ধরনের কাঠ দিয়ে তৈরি হচ্ছে এসব নান্দনিক ফার্নিচার। সত্যতা নিশ্চিত করতে এসব ফার্নিচারে কোন পলিস বা বার্নিস করা হয় না। এতে ক্রেতা দেখে যাচাই করে নেওয়ার সুযোগ বেশি।









