শিক্ষার্থীদের শৈশব থেকেই বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে হবে: দীপ্তি

নিউজগার্ডেন ডেস্ক: যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, শিক্ষার্থীদের শৈশব থেকেই বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে হবে। এতে করে তারা ভবিষ্যতে পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে। গাছ লাগানো পরিবেশ ও মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছপালা আমাদের অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে শীতল রাখে। গাছ থেকে আমরা ফল, কাঠ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাই। বেশি করে গাছ লাগানো উচিত এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখা উচিত।

তিনি আজ ১৮ আগষ্ট (সোমবার) ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডস্থ ফইল্যাতলী পি.এইচ. আমিন একাডেমিক “স্কুল” প্রাঙ্গণে ছাত্রীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসুচীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির আহবায়ক শফিউল্লাহ এর সভাপতিত্বে, হালিশহর থানা ছাত্রদলের আহবায়ক মোশারফ হোসেন জুয়েল এর সঞ্চালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায় “দেশ রক্ষা তারেক মঞ্চ চট্টগ্রাম’র সার্বিক ব্যাবস্থপনায়, পাহাড়তলী ও হালিশহর থানা যুবদল, ছাত্রদলের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহাম্মদ গুড্ডু, একেএম ফজলুল হক সুমন, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির আহবায়ক শফিউল্লাহ, সদস্য সচিব নুর সেলিম বাংগালী, চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক যুগ্ম সম্পাদক শাহীন পাটোয়ারী, সহ সম্পাদক মিজানুর রহমান দুলাল,সহ কোষাধ্যক্ষ সম্পাদক মঞ্জুর আলম মঞ্জু,আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সদস্য আফসার দ্দৌলা অপু, পাহাড়তলী থানা যুবদল সদস্য সচিব মো: শওকত খাঁন (রাজু), হালিশহর থানা ছাত্রদল আহবায়ক মোশারফ হোসেন জুয়েল, থানা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন সাদ্দাম, সদস্য আবু সালেক, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবদল আহবায়ক মোহাম্মদ মুজাহিদ, আমজাদ হোসেন নিপু, শাহাদাত হোসেন তিতাস, নুরুজ্জামান, মাহামুদ, মোহাম্মদ কালু, মোহাম্মদ রনি, শেখ জেবিন, সাজ্জাদ শাকিল, নুর হোসেন নুরু, মোহাম্মদ রাজু, ঈসা, আলাউদ্দিন, আতাউর রহমান লিটন, ইসমাইল, ফারুক, জুবায়ের, লিটন, বজল, হাকিম, মাবুদ, রুবেল, জনি, জাবেদ, মোশারফ, মুরাদ, বশিরুজ্জামান রুবেল সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন