স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কোতোয়ালী থানার ব্যানার্ঢ্য র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক ব্যানার্ঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

২০ আগস্ট (বুধবার) বিকালে নগরীর বিআরটি মাঠ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনা মানিকের সভাপতিত্বে এবং সদস্য আইনুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ হানিফ, মীর কাশেম, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক মো. ইমরান হোসেনসহ কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল এবং আওতাধীন ৮ ওয়ার্ডের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন