মেরিন একাডেমিতে বাস্কেটবল প্রতিযোগিতা

নিউজগার্ডেন ডেস্ক: আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমিতে আন্তঃ বিভাগীয় বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গত ২০ আগস্ট বুধবার বিকালে চট্টগ্রাম মেরিন একাডেমীর বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমি কমাড্যান্ট (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মোঃ ইবনে কায়সার তৈমুর, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, প্রধান শিক্ষৎ কর্মকর্তা খালিদ মাহমুদ, এ্যাডজুটেন্ট (অতিরিক্ত দায়িত্ব) কমান্ডার কাজী ইফতেখার হোসেন প্রমুখ। টানটান উত্তেজনাপূর্ণ উক্ত খেলায় ফোর টপ ডিভিশন চ্যাম্পিয়ন এবং মিজেন টপ রানার্স অফ হয়।

 

মন্তব্য করুন