খেলাধুলা অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে: নাহিদ

নিউজগার্ডেন ডেস্ক: ৮ নং শুলকবহরস্থ আলফালাহগলি নিবাসী যুব ও কিশোরদের উদ্যাগে “আলফালাহ ক্লাবের” আয়োজনে নগরীর ২ নং গেইটস্থ “চট্ট টার্ফে” একটি ফুটসাল ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়।

এই টুর্নামেন্টের পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য মোহাম্মদ জাবেদ সাফায়াত ছোবহান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল কবির পলাশ, পলিটেকনিক ছাত্রদলের আহবায়ক মোঃ হানিফ, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ আতিকুল ইসলাম আরিফ, ৪২নং ওয়ার্ড স্বেচ্ছাসেক দলের আহ্বায়ক মোঃ মাহবুব আলম, সদস্য সচিব মোঃ মাইনুদ্দিন ইসলাম, শুলক বহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ বেলাল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইসমাইল।

এই টুর্নামেন্টের আয়োজক হিসেবে দ্বায়িত্ব পালন করেন আলফালা ক্লাবের সদস্য মোঃ সাদ্দাম, মোঃ ফারহান, সাইফুদ্দিন, মোঃ মনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, “তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা সহ নানান অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে এই ধরনের খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য।তরুণেরা খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করে দেশ ও সমাজে অবদান রাখবে।নিজেদের প্রতিভা দিয়ে দেশের মুখ উজ্জ্বল করবে।

প্রধান অতিথি আরো বলেন খেলাধুলাকে আরো উৎসাহ দিতে মাননীয় মেয়র ড: শাহাদাত হোসেন নগরীর ৮ নং শুলকবহর ওয়ার্ডের কিশোরদের বিনামূল্যে খেলার ব্যবস্থা করতে দুটি টার্ফ নির্মানের কাজের শীঘ্রই অনুমোদন দেবেন।

মন্তব্য করুন