ধোপাছড়ীতে তরিকতে গারাংগীয়ার বার্ষীক জিকির মাহাফিল

ওসমান চৌধুরী, নিউজ গার্ডেন, চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশের ধোপাছড়ীতে তরিকতে গারাংগীয়ার বার্ষীক জিকির মাহাফিল ধোপাছড়ী কেন্দ্রীয় জামেমসজিদে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মাহাফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলমেদ্বীন হযরত ইউসুফ বিন নূরী অধ্যাপক জাফরাবাদ সিনিয়র মাদ্রাসা ও খলিফায়ে গারাংগীয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলমেদীন সাতবাড়ীয়া দরবারে গারাংগীয়ার খলিফা হযরতুল আল্লাহমা পীর কেবলা আবদুল হালিম রশিদি।
মাহফিলে সূচনা বয়ান করেন হাফেজ ক্বারি আবদুল মোতালিব আল হোসাইনি, খতিব ধোপাছড়ী কেন্দ্রীয় জামেমসজিদ।
এতে আরো উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ ইউসুফ চৌধুরী, ডাক্তার ইউসুফ জালাল, মষ্টার হাবিবউল্লাহ।
আয়োজক কমিটির মোঃ ছাদেক, মোঃ মোরশেদ, মোঃ দেলোয়ার, মোঃ হারুন, মোঃ শাহ আলম, রিদোয়ান, মোঃ রাসেদ, মোঃ সাহেদ প্রমুখ।

উলামায়ে কেরামগণ বলেন, সৎ চরিত্র গঠনেই ইসলামের মূল ভূমিকা। যার মাঝে সঠিক চরিত্রের বৈশিষ্ট্য থাকবে না সেই ইসলামের মূল ভূমিকা আচরণ করতে পারে না।

উনারা আরো বলেন, যার অন্তরে জিকির নাই তার অন্তর মৃত। একজন সত্যিকারের ঈমানদার ব্যাক্তির মাঝে ফুটে উটে চরিত্র ও জিকির।
মাহাফিল শেষে বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া কমানা করে মুনাজাত করা হয়।

মন্তব্য করুন