
নিউজগার্ডেন ডেস্ক: দেশের ইসলামী দলগুলো জামায়াতের ইসলামকে সমর্থন কওে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। কেন সমর্থন করে না এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন- ৮৬ সালে স্বৈরাচার এরশাদকে বৈধতা দেওয়ার নির্বাচনে আওয়ামীলীগের সাথে নির্বাচনে গিয়েছিল জামায়াতে ইসলাম । ৯১ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত আওয়ামীলীগ জামায়াত এক হয়ে ষড়যন্ত্রে ছিল একটি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য। এক কথাই তাদের অতীত ইতিহাস বলে দেয় তারা কখনো গনতন্ত্র চায়নি, তারা শুধু ষড়যন্ত্র করে গেছে। আবারো সামনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঘোষিত যথাসময়ে ভোটের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিবে এদেশের জনগণ।
তিনি বলেন-দেড়যুগের আন্দোলন সংগ্রামের ফসল চব্বিশের গণঅভ্যুত্থান। স্বৈরচার শেখ হাসিনার বিরুদ্ধে বিরতীহীন আন্দোলনের মাধ্যমে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যে ত্যাগ শিকার করেছেন, তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আরো বলেন, বিএনপিতে সদস্য সংগ্রহ ও নবায়ন চলছে। নতুন সদস্য হিসেবে যেন কোনভাবে ফ্যাসিস্টের দোসর অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ-সচেতন থাকতে হবে।
তিনি শুক্রবার (২২ আগস্ট) বিকেলে জেলা পরিষদ মার্কেট চত্তরে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নাজিরহাট পৌর বিএনপির সদস্য নাছির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও বিএনপি নেতা হাসানুল কবির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, মনছুর আলম চৌধুরী, নুরুল ইসলাম মেম্বার, খালেদ মাহমুদ বাবুল, এস এম সফিউল আলম, সিরাজুদ্দৌলাহ্ চৌধুরী দুলাল, আহমদ রশিদ চৌধুরী, আমান উল্লাহ, মো. শহীদুল্লাহ্, মো. বেলাল, মহিলা নেত্রী শিউলী আকতার , আহসানুল আরফাত তোষার, মোজাহারুল ইকবাল লাভলু, কামরুল হাসান অপু, সালমান সোলাইমান, জিয়াউল হামনাত ফারহাদ, প্রিন্স ওমর ফারুক, মহিন উদ্দিন, আবু বক্কর চৌধুরী মহিন, নজিবুল করিম মুন্সি, মোজাম্মেল হক অভি, এমদাদুল্লাহ্ আনসারী, মোঃ ইমরান প্রমূখ।









