
নিউজগার্ডেন ডেস্ক: দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৫-২০২৬ এবং ২০২৬-২০২৭ মেয়াদের পরিচালকমন্ডলীর নির্বাচন ১ নভেম্বর ২০২৫ খ্রি. অনুষ্ঠিত হবে।
চেম্বারের সংঘবিধি ও সংঘস্মারক অনুযায়ী নির্বাচনের ৬০ দিন পূর্বে সদস্যপদ নবায়নকৃতরা নির্বাচনে প্রার্থী ও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
১ সেপ্টেম্বর বিকাল ৫ টার মধ্যে সদস্যপদ নবায়নের জন্য চেম্বার সদস্যদের অনুরোধ জানানো যাচ্ছে।
উল্লেখ্য যে, ৩০ জুন ২০২৫ খ্রি. পর্যন্ত যেসব প্রতিষ্ঠানের চেম্বার সদস্যপদ রয়েছে তাদের নবায়ন কার্যক্রম ৩০ সেপ্টেম্বর বিকাল ৫ টা পর্যন্ত চলমান থাকবে।
কিন্তু, ১ সেপ্টেম্বর মধ্যে নবায়নকৃত সদস্যবৃন্দ বিধি মোতাবেক আসন্ন নির্বাচনে প্রার্থী হতে ও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
খবরটি পড়েছেনঃ ১৬









