মোহরা ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন

গত ২৮ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম মহানগর বিএনপির আওতাধীন মোহরা ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, “সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ করার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেবের উদ্দেশ্য বাস্তবে রুপ দান করাই আমাদের প্রধান […]

ভিপি নুরের ওপর হামলা নির্বাচনী ষড়যন্ত্রের অংশ, সতর্ক থাকুন: ডা. শাহাদাত হোসেন

ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন বলেছেন, নির্বাচন বানচাল করার জন্য এ ধরনের হামলা আরও হতে পারে। তাই সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, গতকাল আমরা দেখেছি, ভিপি নুরের ওপর হামলা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। […]

চট্টগ্রামে ৮৭ বস্তা আলু এবং ৯০০ টি শীতল পাটি জব্দ

নিউজগার্ডেন ডেস্ক: মায়ানমার হতে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে ৮৭ বস্তা আলু এবং ৯০০ টি শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড। আজ শনিবার ৩০ আগস্ট ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩০ আগস্ট ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার […]

জাতীয় পার্টিকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করুন: হেফাজতে ইসলাম

নিউজগার্ডেন ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর পুলিশ ও সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও ফ্যাসিস্টপন্থী সদস্যের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা সাজেদুর রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব সংবাদমাধ্যমে আজ এক যুক্ত বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, আমরা গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের […]

চিটাগাং চেম্বার নির্বাচন ১ নভেম্বর

নিউজগার্ডেন ডেস্ক: দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৫-২০২৬ এবং ২০২৬-২০২৭ মেয়াদের পরিচালকমন্ডলীর নির্বাচন ১ নভেম্বর ২০২৫ খ্রি. অনুষ্ঠিত হবে। চেম্বারের সংঘবিধি ও সংঘস্মারক অনুযায়ী নির্বাচনের ৬০ দিন পূর্বে সদস্যপদ নবায়নকৃতরা নির্বাচনে প্রার্থী ও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ১ সেপ্টেম্বর বিকাল ৫ টার মধ্যে সদস্যপদ নবায়নের জন্য চেম্বার সদস্যদের অনুরোধ জানানো […]

বৃহত্তর সূন্নি জোট’র আত্মপ্রকাশ

নিউজগার্ডেন ডেস্ক: সূন্নী মতাদর্শী ৩ টি নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর সমন্বয়ে “বৃহত্তর সুন্নী জোট” এর ঘোষণা উপলক্ষে আজ ৩০ আগস্ট ‘২৫ (শনিবার) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়- ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পরবর্তী জুলাই ২৪ এর ন্যায় […]

গুমের সংস্কৃতি চালু করে র‌্যাব: অধিকার

নিউজগার্ডেন ডেস্ক: গুমের সংস্কৃতি চালু করে র‌্যাব এ মন্তব্য করে সংগঠন অধিকার-এর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক গুমবিরোধী সমাবেশ ও র‌্যালিতে বক্তারা র‌্যাব বিলুপ্তির দাবি জানান। বক্তারা বলেন, গুমের শিকার পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি উত্থাপন করেন। আজ ৩০ আগষ্ট (শনিবার) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত র‌্যালিপূর্বক সমাবেশে প্রধান অতিথি […]

মায়ানমার হতে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে আটক ৭

মায়ানমার হতে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে খাদ্য সামগ্রী ও বস্ত্রসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আজ শনিবার ৩০ আগস্ট ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ আগস্ট ২০২৫ তারিখ শুক্রবার দুপুর ১২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা ও পুলিশের সমন্বয়ে […]